ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক সরোয়ারকে চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী খাল থেকে উদ্ধার

চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া সাংবাদিক গোলাম সরোয়ারকে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য গোলাম সরওয়ার বৃহস্পতিবার নিখোঁজ হন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই স্থানে তাকে দেখতে পেয়ে জানতে চাইলে গোলাম সরোয়ার নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন।


উক্ত ব্যক্তি পরে স্থানীয় চেয়ারম্যান মোরশেদ চৌধুরীকে বিষয়টি জানান। চেয়ারম্যান তাৎক্ষণিক সীতাকুন্ড মডেল থানা এবং সীতাকুণ্ড প্রেসক্লাবকে অবহিত করে। খবর পেয়ে ঘটনাস্থলের দিকে পুলিশ এবং সাংবাদিকেরা রওনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক।


স্থানীয় চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী জানান খালের পানিতে কে বা কারা তাকে ফেলে যায়। উদ্ধারের সময় তার গায়ে কোনো কাপড় ছিল না তবে তিনি সুস্থ আছেন।

ads
ads
ads

Our Facebook Page